বাংলাদেশের খবর

আপডেট : ১৩ February ২০২০

গাজীপুরে ট্রেনে কাটা পরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ট্রেনে কাটা পরে নিহত কাওসার প্রতিনিধির পাঠানো ছবি


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাবর এলাকায় সেলফী তুলতে গিয়ে ট্রেনে কাটা পরে কাওসার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি)  বিকেলে এই  দূর্ঘটনা  ঘটনা ঘটে। 
নিহত কাওসার গাজীপুর  সিটি কর্পোরেশনের    কোনাবাড়ী থানাধীন দক্ষিণ হরিনাচালার সানোয়ার হোসেনের ছেলে। সে কোনাবাড়ী রিচ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি পরিক্ষার্থী দিচ্ছিলেন। 
প্রত্যক্ষ দর্শী ও তার সহপাঠীরা  জানান,বন্ধুদের সাথে ঘুরতে  এসে কালিয়াকৈর উপজেলার বরবর এলাকায় জয়দেবপুর – রাজশাহী রেললাইনের ব্রিজের পাশে দাঁড়িয়ে  ছবি তুলতে গিয়ে রেললাইনের স্লিপারের সঙ্গে পা ফসকে পড়ে যায় কাওসার। এসময় দ্রুতগামী ট্রেনের  আঘাতে  তার দুপা কেটে যায় এবং তার মুখমণ্ডল থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী এবং পুলিশ লাশ উদ্ধার করে।
 
 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১