বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২০

পদ্মা সেতু হলে ছেলে-মেয়েদের কর্মসংস্থান নিয়ে দুশ্চিন্তা নয়: অর্থমন্ত্রী

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী অ.হ.ম মুস্তফা কামাল প্রতিনিধির পাঠানো ছবি


যারা বড় হচ্ছে, যারা এখন লেখাপড়া করছে তাদের চাকুরীর অভাব হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী অ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, পদ্ম সেতু তৈরী হবার পর অর্থনৈতিক এলাকার চেহারা পাল্টে যাবে। অসংখ্য কারখানা হবে এখানে। সে সময় সকল ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সরকারকে আর দুশ্চিন্তা করতে হবে না। আর এটাই মুজিব বর্ষে সরকারের অঙ্গিকার।

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের ৬১ ভাগ মানুষ কর্মক্ষম জনগোষ্ঠী, এরা সবাই কর্মক্ষম। যারা লেখাপড়া করেছে সরকার তাদের প্রশিক্ষণ দিয়ে ভাল চাকুরী পাওয়ার ব্যবস্থা করবে। সেই সাথে যারা শিক্ষিত নয় তারাও যাতে কিছু করে খেতে পারে সে ব্যবস্থাও করবে বর্তমান সরকার। সারা বিশ্বে মানুষ কর্মসংস্থানের জন্য অনেক কষ্ট করে। তারা কাজ করার মানুষ পায় না। আমাদের এখানে মানুষ অনেক আছে কিন্তু কর্মসংস্থানের অভাব রয়েছে।

অর্থ মন্ত্রী আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো দু’টি। একটি স্বাধীন দেশ, একটি পতাকা আর একটি ভূখন্ড। আর একটি স্বপ্ন ছিলো এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। যেখানে মানুষ খেয়ে থাকবে না, কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, বাসস্থানের অভাব থাকবে না, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। অর্থাৎ আলোকিত সমাজ ব্যৗবস্থা কায়েম করার চেষ্টা ছিলো জাতির পিতার স্বপ্ন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য সব কিছু করবে সরকার।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সামাধী সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী অ.হ.ম মুস্তফা কামাল। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিন, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের বাবুল শেখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১