বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২০

হাইতিতে অনাথ আশ্রমে আগুন, ১৫ শিশুর মৃত্যু


হাইতিতে অনুমোদনহীন একটি অনাথ আশ্রমে আগুন লেগে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। মার্কিন খ্রিস্ট ধর্মীয় একটি সংস্থা পরিচালিত এক অনাথ আশ্রমে এই ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এদের মধ্যে আগুনে দুজন ও বাকি ১৩ শিশু ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালে নেয়ার পর মারা যায়। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ। তবে অনাথ আশ্রমের কয়েকজন কর্মী ও শিশু জানায়, জেনারেটর নষ্ট হওয়ায় মোমবাতি জ্বেলে কাজ করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে।

ওই অনাথ আশ্রমে ৬০ শিশু ছিল। বেঁচে যাওয়া শিশুদের সহায়তা দিতে ও তাদের থাকার জায়গা নির্মাণে কাজ করছে কর্তৃপক্ষ। হাইতিতে সাড়ে সাতশ'র বেশি অনাথ আশ্রম রয়েছে। ৩০ হাজার শিশু রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১