আপডেট : ১৫ February ২০২০
ভোলা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দুলাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার সকালে তার নিজ বাড়িতে এ বিদুৎস্পৃটের এ ঘটনা ঘটে। নিহত দুলাল উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, সকালে দুলাল তার নিজ বাড়িতে পানি উঠানোর জন্য মর্টারের বিদ্যুৎ সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই রতন কুমার শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১