বাংলাদেশের খবর

আপডেট : ১৭ February ২০২০

পূর্বধলায় কিডনি পাচার চক্রের সদস্য আটক


নেত্রকোণার পূর্বধলায় নাজিম উদ্দিন (৩৮) নামের এক কিডনি পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

গতকাল রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হিরনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চানখলা গ্রামের উমেদ আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি সোয়েটার কোম্পানী তে চাকুরী করতো এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় কিডনি বিক্রির সাথে জড়িত ছিল। প্রথমে নিজের ও স্ত্রীসহ অনেকের কিডনি বিক্রি করে। সে দরিদ্র-ঋণগ্রস্ত মানুষদের কিডনি বিক্রির জন্য উৎসাহিত করে ঢাকার জনৈক আশরাফ নামে এক ব্যক্তির মাধ্যমে বিক্রি করে আসছিল।

গোয়েন্দা পুলিশের ওসি শাহনুর আলম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। রোববার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১