আপডেট : ১৭ February ২০২০
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকা থেকে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ১- এর সদস্যরা। গতকাল রোববার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিমপুর থানাধীন নয়াপাড়া সাকিনস্থ কোনাবাড়ী টু কাশিমপুর রোডে মুক্তিযোদ্ধা আতাউর রহমান এর চারতলা বিল্ডিং বাড়ীর সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকার ৬ নং ওয়ার্ডের মৃত তফর আলীর স্ত্রী মোসাঃ আমেলা বেগম(৫০), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বানিয়াচালা গ্রামের মৃত বুলবুল সরদারের ছেলে মোঃ ওবায়দুর রহমান বাহার(৫০)। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬৫০ গ্রাম গাঁজা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১