আপডেট : ১৮ February ২০২০
শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী সদরউদ্দিন ডিগ্রি কলেজ পরিচালনা কমিটিতে মানিকগঞ্জ-১ আসনে এমপি এএম নাঈমুর রহমান দুর্জয় সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার জানান, কলেজ পরিচালনা কমিটিতে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এমএ কুদ্দুস বিএ বিদ্যেৎসাহী সদস্য নিযুক্ত হন। এছাড়া, গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মোঃ আবু ইউসুফ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বিল্লাল হোসেন অভিভাবক সদস্য ও ড. উত্তম কুমার সরকার , শাকিলা মমতাজ, সুলতানা রাজিয়া শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচিত হন। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১