আপডেট : ১৮ February ২০২০
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে ৮দিন ব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, মিডিয়া ব্যাক্তত্ব বেলাল ব্যাগ, পুস্তক বিক্রেতা কমিটির সভাপতি জসিম উদ্দিন, কবি ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া। বই মেলায় উদ্বোধনী আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান’সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১