বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২০

রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত


রাঙ্গামাটি সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার দুর্গম বন্দুকভাঙা এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত সুমন চাকমা দলের প্রসীতপন্থী গ্রুপের সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে ইউপিডিএফের দুদলের মধ্যে গোলাগুলির ঘটনায় সুমন নিহত হন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ বলেন, ‘আমরা ওই এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়েছি। পুলিশ তা উদ্ধারে রওনা দিয়েছে। যতটুকু খবর পেয়েছি তাতে নিহত ব্যক্তি প্রসীতপন্থী ইউপিডিএফ কর্মী বলে জানা গেছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১