বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২০

দুর্বৃত্তদের বিষে মারা গেল ২ লাখ টাকার মাছ


সিরাজগঞ্জের তাড়াশে একটি পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষে প্রায় ২ লাখ টাকার মাছ মারা গেছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুকুর মালিক ওই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে রমিজ উদ্দিন বলেন, ৪ বিঘা আয়তনের নিজ পুকুরে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছি। মাছগুলো বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যই। বিক্রি করবো এমন আশা নিয়ে ছিলাম। গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। সকালে পুকুরে এসে দেখি সব মাছ মরে ভেসে ওঠে। জীবনের মতো আমি পথে বসে গেলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১