আপডেট : ১৯ February ২০২০
টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। আজ বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার গোবিন্দাসী- খানুরবাড়ি বালুর ঘাট এলাকা থেকে ফেন্সিডিলের বড় চালানটি উদ্ধার করা হয়। এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট ওয়ালিদ বলেন, সকাল ৮ টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেট কার বঙ্গবন্ধুসেতু গোল চত্বর পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করি। সে বুঝতে পারলে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় আমিও ধাওয়া করলে সে গোবিন্দাসীর খানুরবাড়ি ঘাটে এসে প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে ভূঞাপুর থানার কর্মকর্তারা এসে গাড়িতে থাকা ফেন্সিডিলের চালানটি উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া ফেন্সিডিল ও প্রাইভেটকারটি জব্ধ করে থানায় আনা হয়েছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, সার্জেন্ট ওয়ালিদের দৃঢ়তায় আমরা ফেন্সিডিলের বড় একটি চালান উদ্ধার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেঞ্জ থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১