বাংলাদেশের খবর

আপডেট : ২০ February ২০২০

সেনবাগে গৃহবধূর আত্মহত্যা,শ্বশুর-শাশুড়ি আটক


নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ সুফিয়া আক্তার প্রকাশ মুন্সি (১৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে থানার এসআই  জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীত পুলিশ ফোর্স সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামের ওয়ারিশ হাজ্বী বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।  মুন্নি ওই বাড়ির সৌরভ হোসেন প্রকাশ তুহিনের স্ত্রী।

গত ৭ মাস আগে তাদের বিয়ে হয় এবং তিন মাস আগে অনুষ্ঠান করে স্বামীর বাড়িতে তুলে নেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় শ্বশুর মো. সুফি উল্লাহ ও শাশুড়ি ছেমনা বেগমকে আটক করেছে পুলিশ

জানা গেছে, একই ইউপির উত্তর কাদরা গ্রামের টুকা মিয়ার বাড়ির সাহিদুল হকের মেয়ে মুন্নির বিয়ে হয়ে। বিয়ের পরে থেকে যৌতুকসহ বিভিন্ন দাবিতে মুন্সিকে নির্যাতন করত স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। এতে সে অতিষ্ঠ হয়ে  আত্মহত্যা করে। তবে পিতার বাড়ির লোকজনের দাবী মুন্নিকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করে শ্বশুর বাড়ির লোকজন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচাজর্ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, মৃত্যু ঘটনাটি সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবং জিজ্ঞেসাবাদ করার জন্য শ্বশুর ও শাশুরিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১