বাংলাদেশের খবর

আপডেট : ২০ February ২০২০

তাড়াশে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সেমিনার

তাড়াশে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান প্রতিনিধির পাঠানো ছবি


তাড়াশে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা  শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে প্রতি উপজেলা হতে ১ হাজার দক্ষ ও প্রশিক্ষিত যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের লক্ষে এ প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউএনও ইফ্ফাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার ভুমি মোঃ ওবায়দুল্লাহ, মেরিন ডিজেল ইন্সট্রাক্টর মেজবাউল ইসলাম প্রমূখ।

সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১