বাংলাদেশের খবর

আপডেট : ২২ February ২০২০

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো একজন।

গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা দশমাইল নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে পাবনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী চালবোঝাই একটি ট্রাক ও ইটবোঝাই একটি অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রলির চালক শুকুর আলী, হেলপার আলামীন নিহত হন। আহত হন রিপন নামে আরও একজন। হতাহতদের উদ্ধার করে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। হতাহতদের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১