বাংলাদেশের খবর

আপডেট : ২২ February ২০২০

নবীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ


ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কনিকাড়া পেশাজীবি সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার কনিকাড়া কবরস্থান মাঠে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্নস্থানে ১২জন চিকিৎসকের একটি টিম দিনব্যাপী চিকিৎসা সেবা দেন।

এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহ্ আলম। সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ ইউনুস আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, ডা: তৌহিদুর রহমান হামিম, ডা: নুরুল হুদা, ডা: মোশকাত ফারখান্দা জেবিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজ, সংস্থার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।

দিনব্যাপী উপজেলার প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১