আপডেট : ২২ February ২০২০
মেহেরপুর “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায় হেল্থ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। আজ শনিবার সকালে মেহেরপুর কালেক্টরেট প্রাঙ্গনে মেহেরপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত হেল্থ ক্যাম্প উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। ২১ এর মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। জাতিসংঘ যে লক্ষ্যমাত্রা দিয়েছিল তা পূরণ করতে সক্ষম হয়েছে। এই উদ্বেগের মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধি হচ্ছে। তিনি বলেন, একটি শিশুর ৫ বছর বয়সে যে মেধা সৃষ্টি হয়, তা সারাজীবন এ মেধা কাজে লাগবে। এ সচেতনতার কারণে প্রমাণিত হয় আওয়ামী লীগ উন্নয়নের সরকার, এজন্য আজকে মানুষের মাঝে আওয়ামী লীগের ব্যাপারে আস্থা এসেছে। আজকে আমরা আপনাদের জন্য কাজ করছি উন্নয়নের জন্য কাজ করছে। প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আর্থিক স্বচ্ছলতা থাকবে। কিন্তু সেই আশা পূরণ হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুল আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক এস এম শফিউল আজম। হেলথ্ ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশা ও সুবিধাভোগী মা ও শিশুরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১