আপডেট : ২৩ February ২০২০
টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার কালমেঘা গ্রাম থেকে তিনজন এবং শনিবার সন্ধ্যায় পৌর এলাকা থেকে একজনকে আটক করা হয়। সখীপুর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ওই এলাকার কামাল হোসেনের ছেলে ফেরদৌস (২২), হুমায়ুন আহমেদের ছেলে রনি (২০), বাবুল মিয়ার ছেলে সবুজকে (২০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, শনিবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের জামতলা এলাকা থেকে শুকুর মাহমুদের ছেলে শাহনেওয়াজ হোসাইন সবুজকেও (২৪) ইয়াবা বিক্রির সময় গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সখীপুর থানা ওসি আমির হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১