আপডেট : ২৫ February ২০২০
এখন থেকে বিদেশি সিরিয়াল প্রচারের আগে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে, বিদেশি অভিনেতাদের দিয়ে বানানো বিজ্ঞাপনে অতিরিক্ত কর দিতে হবে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তথ্যমন্ত্রী বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে যে কেউ, যে কাউকে দিয়ে বিজ্ঞাপন চিত্র বানাতে পারে, সেটি হলিউড বা বলিউডের শিল্পীকে দিয়েও বানাতে পারে। কিন্তু, সেটির জন্য এখন থেকে যারা বিজ্ঞাপন বানিয়ে আনবে তাদের অতিরিক্ত ট্যাক্স দিতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১