বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০২০

সিরাজগঞ্জে সিলিন্ডারের আগুনে দগ্ধ এক ব্যক্তির মৃত্যু


সিরাজগঞ্জে রান্না ঘরে সিলিন্ডারের আগুন লেগে দগ্ধ ছয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ছাইদুল ইসলাম (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোর রাতে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছাইদুল সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবীদুল ইসলাম বলেন, বুধবার ভোর রাত ৩টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছাইদুলের মৃত্যু হয়েছে। নিহতের লাশ  ঢাকা থেকে সিরাজগঞ্জে আনা হচ্ছে।

এর আগে, গত রোববার রাতে দুখিয়াবাড়ি গ্রামের ছানোয়ার মুন্সির বাড়িতে সিলিন্ডার গ্যাসের চুলা থেকে রান্না ঘরে আগুন লাগে। এতে ছাইদুলসহ ওই পরিবারের ৬ জন অগ্নিদগ্ধ হন। দগ্ধদের মধ্যে ছাইদুল ও মেহেদী হাসানকে (১০) গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মঙ্গলবার শেষ রাতে মারা যান।

বাকি আহত দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সি (৬০), তার স্ত্রী নিলুফার খাতুন লিলি (৫৫), ছাইদুল ইসলামের স্ত্রী নাজিরা খাতুন (৩৫) ও তার দেড় বছরের মেয়ে সুমাইয়া খাতুন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১