বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০২০

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর গ্রামের আলী হোসেনের বাড়িতে গতকাল বুধবার রাতে দ‍ুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের আলী হোসেনের বাড়িতে বুধবার রাত ৩টায় ১০/১২ জনের একদল মুখোশদারী ডাকাত দল হানা দেয়। ডাকাত দল প্রথমেই অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত পা বেধে ফেলে। পরে ঘরের আলমারিতে থাকা ৮/৯ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা সহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ সহ সকলের সাথে কথা বলেছি। জড়িত ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১