বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় নিহত ১


কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় গাড়ি চাপা দিলে ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন।

তিনি জানান, নিহত যুবককে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এছাড়া যুবকের সাথে কোন ধরনের পরিচয়পত্র সাথে না থাকায় এখনও নাম-পরিচয় জানা যায়নি। তবে ফিঙ্গাপ্রিন্টের ব্যবহারের মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।

তিনি আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্র্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১