বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২০

শফিক তুহিনের সুরে গাইলেন জুঁই


শফিক তুহিনের সুরে গাইলেন এই প্রজন্মের সংগীতশিল্পী ইশরাত জাহান জুঁই। আহমেদ রিজভীর কথায় ‘মরার কৌকিলে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গত বুধবার দিনভর বিএফডিসির কড়ইতলায় শুটিংয়ের মধ্যে দিয়ে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ভিডিওটি কোরিওগ্রাফি ও নির্মাণ করেছেন হাবিব রহমান। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও জুঁই নিজেই।

এ বিষয়ে জুঁই বলেন, ‘মরার কৌকিলে গানটিতে তুহিন ভাই দারুণ সুর করেছেন। পাশাপাশি হাবিব ভাই নতুনত্ব নিয়ে ভিডিও নির্মাণের চেষ্টা করেছেন। আমি আশা রাখি গানটি দর্শকদের কাছে উপভোগ্য হবে।’

জুঁইয়ের জন্মদিন উপলক্ষে আগামীকাল শনিবার গানটির ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

এদিকে জুঁইয়ের কণ্ঠে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে  ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বুঝলা না’, ‘পোষা পাখি’, ‘বিধি’, ‘কী জাদু’, ‘চান্দের আলো’সহ বেশ কিছু গান। সম্প্রতি রাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার ‘কি মায়া’ শিরোনামে নতুন একটি গান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১