আপডেট : ২৯ February ২০২০
অভিনেতা মারজুক রাসেলের ‘দেহবণ্টন-বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’ বইটি সাড়া ফেলেছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। একই মেলায় তার লেখা এসেছে আরো একটি কবিতার বই ‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো’। বইটির দ্বিতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে মেলায়। তবে এবার বই নয় বরং টি-শার্ট নিয়ে এসেছেন মারজুক রাসেল। টি-শার্টের মাঝে শোভা পাচ্ছে মারজুক রাসেলের ছবি ও কবিতা। লেখা আছে, কবিতা যারে খায়, প্লেট-সুদ্ধা খায়। মারজুক রাসেল নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন সেই ছবি। জানিয়েছেন, টি-শার্টটি পাওয়া যাবে রাজধানীর কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স ও আজিজ সুপার মার্কেটে। এর মূল্য ৪০০ টাকা। মারজুক রাসেলের প্রথম প্রকাশিত কাব্যের শিরোনাম ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ’। এরপর ‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো’, ‘বাঈজি বাড়ি রোড’ এবং ‘ছোট্ট কোথায় টেনিস বল’ নামে তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়। মারজুক একজন জনপ্রিয় গীতিকার এবং অভিনেতাও। ২০০৪ সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের সূচনা করে ব্যাপক প্রশংসা পান তিনি। টেলিভিশনে তার আত্মপ্রকাশ ঘটেছিল টিভি নাটকের মাধ্যমে, তিনি প্রথম মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘আয়না মহল’-এ অভিনয় করেন। এছাড়া তিনি একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১