বাংলাদেশের খবর

আপডেট : ২৯ February ২০২০

তথ্য প্রযুক্তিতে আগামী ৫ বছরে দশ লক্ষ বেকারের কর্মসংস্থানের সৃষ্টি হবে : পলক


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল। আমরা এখন আর পিছিয়ে নেই। আর এর সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তথ্য প্রযুক্তির কারণে এখন সব হাতের নাগালে। ঘরে বসে সব কাজ করা হচ্ছে। দেশ তথ্য প্রযুক্তির মতএগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তিতে আগামী ৫ বছরে দশ লক্ষ বেকারের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

গতকাল শুক্রবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্ধোধন শেষে রড়খাতা কলেজে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

লালমনিরহাট এক আসনের এমপি মোতাহার হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পলক আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংংলাদেশের জন্ম হতো না আর শেখ হাসিনা না থাকলে দেশের এতো উন্নায়ন হতো না।

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাস্ট্রদূত এইচ, ই মুস্তাফা ওসমান তুরান বলেন, বাংলাদেশকে আমরা বন্ধু মনে করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই ভাল মানুষ। তিনি দিন রাত দেশ উন্নায়নে কাজ করছে। আমরা এখানে যে ইনস্টিটিউট করেছে তা দেশের নারী ও তরুনদের এগিয়ে যেতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় আরো বক্তব্য রাখেন, তার্কিস কো-অপারেশন এ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) বাংলাদেশ প্রধান ইসমাইল গুনদৌদু, লালমনিরহাট জেলা প্রসাশক(ডিসি) আবু জাফর, পুলিশ সুপার(এসপি) আবিদা সুলতানা, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, অনুষ্ঠনের সমন্বয়ক ও আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ, বড়খাতা কলেজর অধ্যক্ষ নূর এ ইলাহী প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১