আপডেট : ২৯ February ২০২০
নিজেদের সব যোদ্ধাকে সব ধরণের হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে আফগান তালেবান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিকে সামনে রেখে আজ শনিবার এ আদেশ দেয় তালেবান নেতৃত্ব। খবর ডনের। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রয়টার্সকে বলেন, আফগান জাতীর শান্তির জন্য আজ সব তালেবান যোদ্ধাকে সকল ধরণের হামলা থেকে বিরত থাকতে আদেশ দেয়া হয়েছে। তিনি বলেন, সবচেয়ে বড় ব্যাপার হল আমরা আশা করছি সমঝোতা এবং চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তাদের সব প্রতিশ্রুতি পালন করবে। তিনি বলেছেন, এখনো তালেবান নিয়ন্ত্রিত এলাকার ওপর দিয়ে বিদেশি সেনাদের যুদ্ধবিমান উড়ছে। এটা উস্কানিমূলক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১