বাংলাদেশের খবর

আপডেট : ২৯ February ২০২০

সুস্থ হয়ে ফিরেছেন করোনা আক্রান্ত সেই দুই বাংলাদেশি


সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

আজ শনিবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমাদের জন্য একটি আনন্দের বিষয় যে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরো একজন বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল আরেকজন বাড়ি ফিরেন। যার অবস্থা জটিল ছিল, তিনি অপরিবর্তনীয় অবস্থায় রয়েছেন। আর বাকীরা স্থিতিশীল অবস্থায় আছেন। তারা যে কোনো সময় হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানান তিনি। তবে চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে বলে এখন আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সিঙ্গাপুরে পাঁচজন এবং সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি আক্রান্ত হন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দুজনসহ এ পর্যন্ত মোট ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও মধ্যে নভেল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানান ডা. ফ্লোরা।

তিনি বলেন, যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা স্ক্রিনিং কার্যক্রমটা একইভাবে চালিয়ে যাচ্ছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কথা উল্লেখে করে তিনি বলেন, চীনসহ বর্তমানে ৫২টি দেশ ও অঞ্চলে কফিড-১৯ রোগী পাওয়া গেছে। নতুন দেশগুলো হল- বেলারুশ, লিথুনিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও নাইজেরিয়া।

আমাদের দেশে এ রোগটি আসবে না তা ভেবে বসে থাকা যাবে না। দক্ষিণ কোরিয়া, ইরাক, ইটালি এসব দেশে তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে বলে  জানান এ কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১