আপডেট : ০১ March ২০২০
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল আলম,পপুলার লাইফ ইন্স্যুরেনসের জেনারেল ম্যানেজার কাজী হাছিদুল ইসলাম। উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সহকারি রিওজিনাল ইনচার্জ এসএম ওয়াদুদ,জেলা সমন্বয়কারী মো. আব্দুল মালেক,পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. এমদাদুল হক বাচ্চু,বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের অফিস ইনচার্জ মো. রইছ উদ্দিন তালুকদার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জেলা সমন্বয়কারি মো. ইউসুফ আলী প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১