আপডেট : ০২ March ২০২০
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সাত ডাকাত নিহত হয়েছে। র্যাবের দাবি- নিহতরা কুখ্যাত ডাকাতদল জকি গ্রুপের সদস্য। আজ সোমবার (২ মার্চ) ভোরে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে কুখ্যাত জকির ডাকাতের আস্তানার খোঁজে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে সাত জন নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। র্যাবের অভিযান এখনো চলছে বলে জানান ওই কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১