বাংলাদেশের খবর

আপডেট : ০২ March ২০২০

চাকুরী স্থায়ীকরণের দাবিতে নেসকোর মিটার কর্মীদের কর্মবিরতি


চাকুরী স্থায়ীকরণের দাবি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) অধীনস্থ মিটার রিডার ও বিল বিতরনকারী কর্মচারীরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

আজ সোমবার সকালে সিরাজগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ডের সামনে অস্থায়ী (পিচরেট) কর্মচারী ঐক্য পরিষদ এ মানববন্ধন ও কর্ম বিরতি পালন করেন। কর্মস‍ূচী চলাকালে বক্তব্য রাখেন, সাদেক আলী, কামরুজ্জামান সিহাব, নূরুই আলম, বাবুল চন্দ্র রায়, সোহেল রানা প্রমুখ।

এসময় কর্মচারী বলেন, প্রায় ১৫-২০ বছর যাবত রাজশাহী ও রংপুর বিভাগের সাত শতাধিক কর্মচারী মিটার রিডার ও বিল বিতরনকারী হিসেবে কর্ম করে যাচ্ছে। কিন্তু নেসকো কোম্পানী দায়িত্ব নেয়ার পর চাকুরী স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা না করে উল্টো প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রক্রিয়া করায় চাকুরীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় গত ৩০ জানুয়ারী থেকে চাকুরী স্থায়ী করণের জন্য স্মারকলিপি প্রদান করা হলেও তা বাস্তবায়ন করছে না। এ অবস্থায় দ্রুত ব্যবস্থাগ্রহণ করা না হলে আগামী মার্চেও ১ ও ২ তারিখে অর্ধদিবস কর্মবিরতি, ৩ তারিখে রাজশাহী নেসকো অফিসে অবস্থান কর্মসুচী, ৪ ও ৫ তারিখে কলম বিরতি, ৮ ও ১০ তারিখে পুর্ন কলম বিরতি করা হবে।

এরপরেও চাকুরী দাবি মানা হলে কঠোর কর্মসুচী দেয়া হবে ঘোষণা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১