বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০২০

নবীনগরে নতুন গ্যাস কূপের সন্ধান


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) নবীনগর উপজেলার হাজীপুর এলাকায় গত বছরের ২৮ অক্টোবর এই স্থানে খনন কাজ শুরু করে। ৩ ফেব্রুয়ারি কাজ শেষ করে নতুন এই গ্যাসে ক্ষেত্র আবিষ্কার করেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাপেক্স কতৃপক্ষ।

প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ডে বর্তমানে গ্যাসের প্রেসার রয়েছে ১৯ পিএসআই। কয়েকদিন পর বলা যাবে কি পরিমাণের গ্যাস আছে।

নিজেদের গ্যাস সারা দেশে সরবরাহের আগে নবীনগরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে এমন দাবী করে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, এই গ্যাস কূপটি মুজিববর্ষের পুরস্কার হিসেবে আমারা পেয়েছি। 

নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন, এই গ্যাস কুপের নামকরণ করা হোক নবীনগর গ্যাস কূপ। অন্য নামে এই গ্যাস কূপের নাম নবীনগরবাসী মেনে নেবে না।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১