বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২০

কেরানীগঞ্জে ডাকাত দলের বন্ধুক যুদ্ধ, নিহত ১


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই ডাকাত দলের মধ্যে বন্ধুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।

কেরানীগঞ্জের শুভাঢ্যা চিতাখলা এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে এঘটনা ঘটে। নিহত যুবক ইকুরিয়া পূর্বপাড়া এলাকার ভয়ঙ্কর সন্ত্রাসী এবং মাদক সম্রাট নান্টু আল-আমীন ও কাঠাল আলামীনের সহযোগী বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে নিহত ডাকাতের পরিচয় পায়নি পুলিশ।

স্থানীয়রা ভয়ঙ্কর সন্ত্রাসী নান্টু আল-আমীন ও কাঠাল আলামীনের ভয়ে মুখ খুলছেনা বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চিতাখোলা এলাকার বাসিন্দা মনির হোসেন ও আলম মিয়া বলেন, শুভাঢ্যা ইউনিয়নে হাসনাবাদ ও ইকুরিয়া পূর্বপাড়া এলাকায় একটি ডাকাত দলের গ্রুপ রয়েছে। তারা রাতে ডাকাতি ও দিনে মাদক ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘ দিন ধরে। তাদের রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী। ওই বাহীনির দলে কমপক্ষে অর্ধশত সন্ত্রাসী রয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে শুভাঢ্যা ইউনিয়নে চিতাখোলা ও বাঘৈর সংযোগ সড়কের পাশে একটি জঙ্গলের ভিতর কতিপয় ডাকাত গোলাগুলি করে। কমপেক্ষ ১৫মিনিট থেমে থেমে গোলাগুলি হয়। ঘটনাটি দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।

গোলাগুলির খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জাবেদ পারভেজ একদল পুলিশ নিয়ে চিতাখোলা এলাকায় যায়। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ডাকাতরা পুলিশের অবস্থান টের পেয়ে এলাকা ত্যাগ করে। পরে পুলিশ ঘঁটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, শুভাঢ্যা ইউনিয়নের চিতাখলা এলাকায় দুই দল ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুই ডাকাত দলের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা হয়। এই বিষয়টি স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়। গোলাগুলির খবর পেয়ে টহলরত পুলিশের একটি টিম ঘটঁনাস্থলে গিয়ে ১০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে। এসময় ডাকাত দল ছত্র ভঙ্গ হয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের লাশ উদ্ধার করি। লাশের বুকে ও কোমরে গুলি ছিল। লাশের মুখে মুখোশ ও কোমরে প্লাষ্টিকের রশি দ্বারা স্যান্ডেল বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের নিজেদের কোন্দলের কারনে গোলাগুলির ঘটনা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১