আপডেট : ০৮ March ২০২০
বেগম জিয়াকে মুক্ত করাই হোক নারী দিবসের শপথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে রোববার (৮ মার্চ) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালির শুরুতে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করাই হোক নারী দিবসের শপথ। আমাদেরকে গণতন্ত্র মুক্ত করতে হবে, না হলে নারীর অধিকার ফিরবে না। তিনি আরও বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্রের মুক্তি আসবে না। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বেগম জিয়ার মুক্তি ও নারীর অধিকারের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১