বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২০

হোমনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৮ মার্চ) উপজেলা সদরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার, হোমনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তর হোসেন, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মমিন, পুলিশের এসআই সাইফুর রহমান, তাসফিয়া তাসনিম তনম, সাইদা ইসলাম তাসমিয়া প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১