আপডেট : ০৮ March ২০২০
“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবসটি বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপন হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। র্যালীটি উপজেলা পরিষদ ভবনের চত্বর থেকে শুরু হয়ে টঙ্গীবাড়ী বাজার হয়ে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আাক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা উছেন মে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসিমা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর মাসুম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১