আপডেট : ০৮ March ২০২০
গোপালগঞ্জের কাশিয়ানীতে রামদয়িা সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামরে উপর মুখোশধারীদের হামলার প্রতবিাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১২টায় রামদিয়া সরকারি এস কে কলেজ ক্যাস্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি কলেজ ক্যাম্পাস ও রামদয়িা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থী সােহাগ শরীফ, আরমান মােল্লা, তমালিকা বিশ্বাস, রাজবীর রহমান বক্তব্য রাখেন। এ সময় বক্তারা হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, গত রোববার রাত ৮টার দকিে মুখোশধারী দূর্বৃত্ত্বদের হামলায় কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি ঢাকা অবস্থান করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১