বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২০

কুমিল্লায় ১৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস


কুমিল্লায় প্রায় ১৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বিজিবি ১০ এর আয়োজনে আজ রোববার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় ১০ বিজিবি’র কার্যালয় সংলগ্ন মাঠে গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিজিবি কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে শালবন মাল্টিপারপাস মিলনায়তনে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

বিজিবি ১০ এর অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিবি-কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল সালাউদ্দিন আল মুরাদ, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

পরে ফেনসিডিল, গাঁজা, হুইস্কি, বিয়ার, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট ও নেশাজাতীয় সিরাপসহ ১৪ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ১৭৭ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১