বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০২০

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, ৯বসত ঘর পুড়ে ছাই


চট্টগ্রামে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতি ঘর পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে ২টায় বাড়বকুণ্ডের উত্তর ডালিয়া গ্রামের ইজ্জত আলী সেরাং এর বাড়িতে উক্ত আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে পৌছার আগেই ৯টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বাড়ির সকলে ঘুমন্ত থাকা অবস্থায় রাত পৌনে দুইটার দিকে খোরশেদ আলমের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

এসময় মূহুর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৯পরিবারের হাঁস-মুরগী থেকে শুরু করে টাকা-পয়সা, কাপড়, ঘরের আসবাব পত্র সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এব্যাপারে সীতাকুণ্ড ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফ বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে আমরা মহাসড়ক থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আগুনে ৯টি বসত ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১