আপডেট : ০৯ March ২০২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে ১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃত কর্মচারী আল-আমিন বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক। গতকাল রোববার বিকাল ৪টা ১০ মিনিটে সদরঘাটের ওয়াইজঘাট মোড়ে থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক পবিত্র সরকার ও খালিদ। এসময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ব্যাপারে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, তার বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন। বিশ্ববিদ্যালয় থেকে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার বিরূদ্ধে অভিযোগ প্রমানিত হলে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১