আপডেট : ০৯ March ২০২০
করোনাভাইরাস মোকাবেলায় সকলের সহযোগিতা দরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গুজব যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা আশা করি আপনারা সবাই যত্নশীল হবেন। দেশের বিষয়ে একটা মুহূর্ত এখন সকলের সহযোগিতা দরকার। সেইসঙ্গে এই মূহুর্তে সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান থেকে বিরত থাকার বা সীমিত আকারে করার পরামর্শ দেন তিনি। মন্ত্রী বলেন, এটা নিয়ে আমরা আতঙ্কিত কিন্তু এটা খুব বেশি মারাত্মক নয়। এটায় মৃত্যুর হার অনেক কম। এসময় করোনা মোকাবেলায় তিনটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আমাদের এখানে অনেক ঘনবসতি। এক কোটি লোক বাইরে কাজ করে। ১০২টি দেশে ভাইরাস ছড়িয়ে গেছে। আমাদের লোক সব দেশেই আছে। এখন আমরা পোস্টার ব্যানার লিফটলেট দেওয়ার ব্যবস্থা করব। আগামী দুই দিনের মধ্যে সারা দেশে পৌঁছে যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সাংবাদিকদের তিনি বলেছেন, রোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় ঢাকার ‘কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত রাখার পাশাপাশি দেশের প্রতিটি হাসপাতালে কোয়ারেন্টাইন (ভাইরাস সংক্রমণ হওয়া রোধে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা) ওয়ার্ড রাখা হবে। মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি বিমানবন্দর ও স্থলবন্দরে আমাদের মেডিকেল টিম রয়েছে। বিভিন্ন দেশ থেকে যারাই আসছেন তাদের তদারকির আওতায় আনা হচ্ছে এবং পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশি যারা বিদেশে চাকুরি করেন, তারা জরুরি প্রয়োজন ছাড়া দেশে আসবেন না বা যাবেন না। যাতায়াতটা সীমিত করতে হবে। করোনাভাইরাসের কারণে পৃথিবীতে অনেক অনুষ্ঠান বাদ দেয়া হয়েছে।’ করোনা চিকিৎসা পদ্ধতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অন্য দেশ যেভাবে চিকিৎসা দিচ্ছে, আমরাও সেভাবে ব্যবস্থা নেব। তবে না ছড়ানোর ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১