বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

করোনা সন্দেহে সৌদি ফেরত দম্পতি হাসপাতালে


করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে আসা বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সৌদি এয়ারলাইন্সযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন তারা। সম্প্রতি তারা সৌদিপ্রবাসী ছেলের কাছে বেড়াতে যান। তারা সৌদি যাওয়ার আগে তাদের ছেলে চাকরির সুবাদে চীন সফর করেছিলেন।

এর আগে গতকাল সোমবার ইতালি ও স্পেন ফেরত দু’জনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়।

গেল রোববার দেশে তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়। পরবর্তীতে তাদের সংস্পর্শে এসেছেন এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেয়ার কথা জানান স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১