বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

বাংলাদেশের জাতীয় স্লোগান 'জয় বাংলা' : হাইকোর্ট


জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন আদালত।

২০১৭ সালে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। ২০১৭ সালের ৪ডিসেম্বর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

শুনানিতে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, আজমালুল হক কিউসি ও এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা জয় বাংলাকে জাতীয় স্লোগান করার পক্ষে আদালতে তাদের মতামত তুলে ধরেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১