বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত


‘দুর্যোগ ঝুঁকিতে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে আলোচনা সভায় ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সমাজসেবা অফিসার সাইফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী প্রমুখ।

এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১