বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন আগামী ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কামাল আবদুল নাসের চৌধুরী মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের এ কথা জানান।

গত সোমবার সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ যেন ঝুঁকির মুখে না পড়ে, তাই মুজিববর্ষ উদযাপনে সব কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

ওই দিন প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে সমস্যার কারণে আমন্ত্রিত অতিথিরাও মুজিববর্ষের অনুষ্ঠানে আসতে পারছেন না। জনগণের কল্যাণ আগে, পরে উদযাপন। তাই আনুষ্ঠানিকতা করা হবে জনগণকে ঝুঁকিমুক্ত রেখে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রভাবে ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার কথাও জানান কামাল আবদুল নাসের চৌধুরী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১