আপডেট : ১০ March ২০২০
দেশে চলমান করোনাভাইরাস নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে মুজিববর্ষের প্রোগ্রাম পুনর্বিন্যাস করা হয়েছে। এর মধ্যে রাজনীতির অনুপ্রবেশ ঘটাতে চাইছেন কেউ কেউ। মির্জা ফখরুলরা মানবিক বিষয় দেখছেন না, তারা করোনাভাইরাসের মধ্যে ইস্যু খুঁজতে শুরু করেছেন। তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাইকে সতর্ক থাকতে হবে। অসাধু ব্যবসায়ীরা মাস্কসহ প্রয়োজনীয় পণ্য মজুদ করে মুনাফা লাভের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেন তিনি। আগামী ১২ মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন বলেও জানান ওবায়দুল কাদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১