বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০২০

করোনায় আক্রান্তদের দুইজন সুস্থ, নতুন রোগী নেই


দেশে নতুন করে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এর আগের যেই তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মঙ্গলবার তাদের পুনঃপরীক্ষার পর নেগেটিভ ফল পাওয়া গেছে। তারা এখন সুস্থ। তাদের দ্রুত ছাড়পত্র দেয়া হবে বলে জানানো হয়।

বুধবার (১১ মার্চ) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় করোনার জন্য চালু করা নম্বরে ৩ হাজার ২৩২টি কল এসেছে, যার মধ্যে ৩ হাজার ১৪৫টিই করোনা ভাইরাস সংক্রান্ত। এখন পর্যন্ত ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে নতুন করে কারও শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বর্তমানে ওই তিনজন চিকিৎসা নিচ্ছেন এবং আটজন আইসোলেশনে রয়েছেন।

সেব্রিনা বলেন, আগে যে তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল তাদের পুনঃপরীক্ষা করা হয়েছে এবং তাদের দু’জনের ফলাফল নেগেটিভ আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১