বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০২০

পূর্বধলায় বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও


নেত্রকোণার পূর্বধলায় এক নাবালিকা মেয়ের (১৬)’র বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম। আজ বুধবার সকাল ১১টায় উপজেলার হোগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার জটিয়াবর গ্রামের রফিকুল ইসলামের নাবালিকা মেয়েকে গোপনে মেয়ের ফুফু চাঁদনী আক্তার, চাচা তরিকুল ইসলাম বিপুল ও মামা জিল্লুর রহমানের যোগসাজশে বাল্য বিয়ে দেওয়ার উদ্দেশ্যে উপজেলার জামিরাকান্দা গ্রামের ফিরোজ মন্ডলের বাড়িতে নিয়ে আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও উম্মে কুলসুম সেখানে গিয়ে উপস্থিত হন এবং পুলিশের সহযোগিতায় তা বন্ধ করেন। পরে হোগলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দের উপস্থিতিতে ফুফু, মামা ও চাচা মুচলেকা দিয়ে মেয়ের বাবা মার নিকট পৌঁছে দেয়া ও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১