আপডেট : ১১ March ২০২০
বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর স্বাস্থ্য বিভাগ ১৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। অপরদিকে জেলার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একটি বেসরকারী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ১০শয্যা বিশিষ্ট নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আজ বুধবার করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর স্বাস্থ্য বিভাগ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমকে সভাপতি ও সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুসকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। দিনাজপুরের সিভিল সার্জন ও কমিটির সদস্য সচিব ডাঃ আব্দুল কুদ্দুস জানান, বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে দিনাজপুর স্বাস্থ্য বিভাগ জেলার কাহারোলে ২৫শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে করোনার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে স্থাপন করেছেন। এছাড়াও মঙ্গলবার (১০ মার্চ) বেসরকারী ভাবে পরিচালিত পার্বতীপুরের ল্যাম্প হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০শয্যা বিশিষ্ট নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলার করোনা আক্রান্ত রোগীদের এই ২টি হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। সব মিলিয়ে করোনা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সর্বাত্বকভাবে প্রস্তুত রয়েছে। এদিকে গতকাল বুধবার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের চিন্তা করে বলেছেন, মুজিববর্ষের অনুষ্ঠানের চেয়ে দেশের মানুষ আগে। তিনি করোনা সম্পর্কে সার্বক্ষনিক খোজ-খবর রাখছেন। তিনি আরো বলেন, রোগমুক্ত থাকতে নিজে পরিচ্ছন্ন থাকতে হবে এবং চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। করোনা ভাইরাসে আতংকিত হওয়ার কিছু নেই। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে সচেতন করবেন। হাত ধোয়াসহ সচেতনতামূলক নানা শিক্ষা শিশুদের দিবেন। ডাক্তাররাও রোগীদের এ বিষয়ে বলবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১