আপডেট : ১১ March ২০২০
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মানির সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ গবেষকদের উদ্ধৃত করে তিনি বলেছেন, জার্মানির জনসংখ্যার ৭০ ভাগ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷ এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিস্কার না হওয়ায়, ছড়ানোর গতি কিভাবে কমানো যায় সেদিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি৷ বার্লিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘এই ভাইরাস ঠেকানোর কোনো ব্যবস্থা বা কার্যকর উপায় এখনও নেই৷ জনসংখ্যার ৬০ থেকে ৭০ ভাগ তাই (করোনা ভাইরাসে) আক্রান্ত হবেন৷'' এরিমধ্যে জার্মানিতে ১২৯৬ জনের দেহে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে৷ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের৷ যার মধ্যে তৃতীয়জন মারা গেছেন বুধবার৷ তিনজনেরই মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলের জেলা হাইন্সব্যার্গে৷ ম্যার্কেল এই পরিস্থিতিতে সবাইকে ঐক্য বজায় রাখার আহবান জানান৷ ‘‘ আমাদেরকে ঐক্য, বোধ-বুদ্ধি এবং আর ভালোবাসার পরীক্ষা দিতে হবে এবং আশা করি সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব,'' বলেন ম্যার্কেল৷ এ সময় তিনি স্বাস্থ্য কর্মী এবং স্থানীয় প্রশাসনগুলোকে ভাইরাস প্রতিরোধে উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান৷ ইটালির নাগরিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন৷ জার্মানির জীবনযাত্রায় করোনার প্রভাব খাদ্য সহায়তা বন্ধ জার্মানিতে করোনা ভাইরাস শনাক্তের পর সুপারশপ ও খাবারের দোকানগুলোতে লম্বা লাইন ধরে লোকজন নিত্যপণ্য কেনা শুরু করে৷
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১