আপডেট : ১২ March ২০২০
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ৩জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার আমতলী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নাজিম উদ্দিনের ছেলে আনোয়ার, পূর্ব আলদী গ্রামের ইউনুছ বেপারীর ছেলে বিপ্লব বেপারী ও সোনারং গ্রামের আবুল বাশার বেপারীর ছেলে আনিছ বেপারী। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম রসুল মোল্লা জানান, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা আসায় আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১