আপডেট : ১২ March ২০২০
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদক মামলায় দেড় বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি আজিজ বেপারী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানার এসআই তুহিনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার চাষী বালিগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে। আজিজ বেপারী চাষী বালিগাঁও গ্রামের নান্টু বেপারীর ছেলে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার এসআই তুহিনুজ্জামান জানান, মুন্সীগঞ্জের একটি আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি আজিজ বেপারী কে দেড় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছিল। সাজাপ্রাপ্ত আসামির গ্রেপ্তারের পরোয়ানা টঙ্গীবাড়ী থানায় পৌঁছার পর থেকেই আমরা তাকে খুঁজছিলাম। আসামি এতদিন গাঁ ঢাকা দিয়ে থাকায় তাকে গ্রেপ্তার সম্ভব হচ্ছিল না। সর্বশেষ গোপন সূত্রে খবর পেয়ে আসামি আজিজ বেপারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১